ডেস্ক রিপোর্ট:পবিত্র রমজান মাসে প্রকাশ্যে কাউকে খাবার গ্রহণ করালে কিংবা গ্রহণ করতে উৎসাহ যোগালে শাস্তি হিসেবে জেল জরিমানা গুনতে হবে। এমন আইন পাস করেছে সংযুক্ত আরব আমিরাত। খবর: খলিজ টাইমস
সংযুক্ত আরব আমিরাত আসছে রোজা উপলক্ষে নতুন আইন পাস করা হয়েছে। আমিরাতের পেনাল কোড অনুযায়ী রোজার সময় কোন ব্যক্তি প্রকাশ্যে খাবার খেলে বা পানি পান করলে অথবা কাউকে খেতে উৎসাহ দিলে শাস্তি হিসেবে এক মাসের জেল এবং জরিমানা হিসাবে বাংলাদেশি টাকায় ৪৬ হাজার টাকা দিতে হবে।
এ আইন সম্পর্কে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় এই আইন মুসলিম ও অমুসলিমদের জন্য কার্যকর হবে। তবে অন্যান্য ধর্মাবলম্বীরা এ আইনের তীব্র সমালোচনা করছেন।
এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয় রমজান মাস চলাকালীন সময় যদি কোন দোকানদার কাউকে খেতে উৎসাহ দেয় কিংবা এই ধরনের কোন কার্যকলাপ চালালেও শাস্তি স্বরূপ ওই দোকানদারের দোকান এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হবে।
এমনকি রমজান মাসে কোন ভিক্ষুক ভিক্ষা করলে তাকেও জেল খাটতে হবে।












