দেশে ফিরে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ-প্রধানমন্ত্রী

0
190
bissobarta.com
raṣṭrapatira sathe-sakṣaṯ-pradhanamantri

শনিবার (২৭শে এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন।

এই সময মাননীয় প্রধানমন্ত্রী প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) মোঃ জয়নাল আবদীন বলেন, –

সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক ব্রুনেই সফরে বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় মাননীয় রাষ্ট্রপতি বলেন,-

“এই সফরের ব্রুনেইয়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার হবে এবং ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ সহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।”

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে বঙ্গভবনে পৌঁছেছেন, এ সময় রাষ্ট্রপতি তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান, অন্যদিকে প্রধানমন্ত্রীও রাষ্ট্রপতি কে একটি ফুলের তোড়া উপহার দেন।গত ২১ এপ্রিল রোববার সকাল ৮ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি ১০৪৫ ফ্লাইটে
ব্রুনাইয়ের দারুসসালামের উদ্দেশে  ঢাকা ত্যাগ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির
দেশটির সুলতান হাসানাল বলকিয়ার আমন্ত্রণে, তিন দিনের সরকারি সফরে ব্রুনাই যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বাংলাদেশের সাথে ব্রুনেইয়ের বাণিজ্যিক সম্পর্ক আরো সুদৃঢ় করার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিরসনের জন্য আলোচনা করা হয়। সেখান থেকে ফিরে এসে প্রথমবারের মতো বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করে এর সকল বিষয়ে রাষ্ট্রপতি কে অবগত করেন।

এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন