প্রাণঘাতী করোনাভাইরাস থেকে এখনো মুক্ত একটি মহাদেশ

0
305
প্রাণঘাতী করোনাভাইরাস থেকে এখনো মুক্ত একটি মহাদেশ
প্রাণঘাতী করোনাভাইরাস থেকে এখনো মুক্ত একটি মহাদেশ

বিশ্ববার্তা ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস গত ডিসেম্বর চীনের উহান শহর থেকে উৎপত্তি হয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে । তবে পুরো বিশ্বে হানা দিলেও অ্যান্টার্কটিকা মহাদেশ এখনও পৌঁছাতে পারেনি করোনাভাইরাস।

এই প্রাণঘাতী করোনায় বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৪৩ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে প্রায় ৩ লাখ মানুষের।

আরো পড়ুন: কমলগঞ্জে বখাটের যন্ত্রণায় কিশোরীর আত্মহত্যা

অ্যান্টার্কটিকা মহাদেশে এখন চলছে গ্রীষ্মকাল । সাধারণত বছরের এই সময় অ্যান্টার্কটিকায় সবচেয়ে বেশি মানুষ বসবাস করে। ফলে এই সময় বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তার সংখ্যাও বেশি থাকে অ্যান্টার্কটিকায়। তাই এত মানুষের উপস্থিতি করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকলেও সেখানে এখন পর্যন্ত করোনার সংক্রমণ হয়নি।

অ্যান্টার্কটিকায় মহাদেশে সব মিলিয়ে প্রায় ৮০টি ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটিতে প্রায় পাঁচ হাজার মানুষ বাস করে। বছরের এই সময়ে সেখানে যুক্তরাষ্ট্র, চিলি, আর্জেন্টিনা, যুক্তরাজ্য, স্পেন ও চীনের বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারা জড়ো হন।

অ্যান্টার্কটিকার একেবারে উত্তরে অবস্থিত মার্কিন গবেষণা কেন্দ্র পালমার স্টেশন। সেখানকার প্রশাসনিক কর্মকর্তা কেরি নেলসন বলেন, এখানে অবস্থান করে নিরাপদ থাকায় সবাই নিজ ভাগ্যের প্রতি কৃতজ্ঞ।

প্রাণঘাতী করোনাভাইরাসে সবচেয়ে বেশী মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রের, দেশটিতে এখন পর্যন্ত ৮৩ হাজার ৪২৫ জনের মৃত্যু হয়েছে।যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৩২ হাজার ৬৯২ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে খন পর্যন্ত ৩০ হাজার ৯১১ জনের মৃত্যু হয়েছে।

আপনার মতামত দিন