করোনাভাইরাস:এক বাড়ির ৯টি ঘর লকডাউন করছে প্রশাসন

0
253
করোনাভাইরাসএক বাড়ির ৯টি ঘর লকডাউন করছে প্রশাসন
করোনাভাইরাসএক বাড়ির ৯টি ঘর লকডাউন করছে প্রশাসন

বিশ্ববার্তা ডেস্ক: ভোলার লালমোহনে করোনা ভাইরাস সন্দেহে এক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া কোয়ারেন্টাইনে থাকা ওই ব্যক্তির বাড়ির ৯টি ঘর লকডাউন করছে প্রশাসন।

আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মিজানুর রহমান এবং থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীরসহ প্রশাসনের কর্মকর্তারা গিয়ে এই লকডাউন করেন।

আরোও পড়ুন: দেশে আরও ৫ জনের মৃত্যু! নতুন করে আরোও ৪১ জন আক্রান্ত

উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি জানান, গত ২-৩ দিন আগে কলেজ পাড়া এলাকার মানু মিস্ত্রির ছেলে নাজিম উদ্দিন (৩০) ঢাকার নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসে। পরে প্রতিবেশি বাসিন্দারা বিষয়টি প্রশাসনকে জানায়। যার কারণে নাজিম উদ্দিনকে আলাদা একটি ঘরে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া ওই বাড়ির ৯টি ঘর লকডাউন করা হয়েছে।

আরোও পড়ুন:বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল মাজেদের ফাঁসি কার্যকরের প্রত্যাশা : স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী বলেন, নাজিমের শরীরে এখনও করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি বলে আমাকে জানিয়েছেন লালমোহনের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মিজানুর রহমান।

আপনার মতামত দিন