নিখোঁজ শিশুকে মা-বাবার হাতে তুলে দিলেন ওসি

0
164
নিখোঁজ শিশুকে মা-বাবার হাতে তুলে দিলেন ওসি
নিখোঁজ শিশুকে মা-বাবার হাতে তুলে দিলেন ওসি

ডেস্ক বার্তা: নিখোঁজ শিশুকে তার মা-বাবার হাতে তুলে দিলেন কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান। মা শিশুটিকে বাসায় রেখে কাজে গেলে শিশুটি হারিয়ে যায়।

কুলাউড়ায় পৌরশহরের মাগুরায় চার বছর বয়সী জুনাইদকে বাসায় রেখে কাজে চলে যান মা। কাজ শেষে বাসায় ফিরে আদরের ছেলেকে না পেয়ে দিশেহারা হ‌য়ে খুঁজ‌তে থাকেন। একপর্যায়ে একটি শিশু থানা হেফাজতে রয়েছে এমন খবরে থানায় গেলে নিজের ছেলে জুনাইদকে (৪) শনাক্ত করেন মা-বাবা। পরে শিশুকে মা-বাবার হাতে তুলে দেন কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান।

মঙ্গলবার (০২জুলাই) ঘটনা‌টি ঘ‌টে। ওসি জানান, সকাল ৯টায় শিশুটিকে বাসায় রেখে কাজে চলে যান মা খাদিজা বেগম। কোন এক সময় শিশুটি বাসার বাইরে চলে আসে। কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এক চটপটিওয়ালা তাকে পেয়ে আমাদের খবর দিলে আমার হেফাজতে নিয়ে আসি শিশুটিকে।

পরে স্থানীয়দের উপস্থিতিতে দুপুর ২টায় শিশুটি মা-বাবার হাতে তুলে দেই। শিশুটির মা খাদিজা বেগম জানান, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আল্লাহর রহমতে আমার বাচ্চাটাকে ফিরে পেয়েছি। এজন্য ওসি স্যারকে ধন্যবাদ।

আরোও পড়ুন: আবারো হুয়াওয়ে চলবে গুগল অ্যান্ড্রয়েড : লাইসেন্স ফিরিয়ে দিচ্ছে গুগল

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, শিশুটি তার মা-বাবাকে পেয়ে বেশ খুশি। এটা আমাদের দায়িত্ব। যেকোন পরিস্থিতিতে আমার থানার পুলিশ প্রস্তুত।

আপনার মতামত দিন