মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক পরিবারের ৫ জন ইসলাম ধর্ম গ্রহণ করেন

0
155
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক পরিবারের ৫ জন ইসলাম ধর্ম গ্রহণ করেন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক পরিবারের ৫ জন ইসলাম ধর্ম গ্রহণ করেন

বিশ্ববার্তা ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন এক পরিবারের ৫ জন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন পরিষদে তারা স্বেচ্ছায় ইসলাম ধর্মগ্রহণ করেন বলে নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও কলোনীতে বসবাসরত নিতাই দাস (৫০) ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে সপরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী হন।

বিষয়টি তিনি ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান নজরুল ইসলাম তাদের ইসলাম ধর্ম গ্রহণের উদ্যোগ নেন। ইউনিয়ন পরিষদেই তাদের আনুষ্ঠানিকভাবে পবিত্র কালিমা পড়ে নিতাই দাসের পরিবারের ৫ সদস্য ইসলাম গ্রহণ করেন।

আরোও পড়ুন: মুসলিম যুবকদের গলা কেটে ফেলার হুমকি দিলেন বিজেপির সংসদ সদস্য স্বয়াম বাপু রাও

ধর্মান্তরিত হওয়ার পর নিতাই দাসের নাম পরিবর্তন করে ইব্রাহিম, স্ত্রীর নাম রহিমা, ছেলের নাম ইসমাইল এবং মেয়ের নাম কুলছুমা ও ফাতেমা রাখা হয়।

এ ব্যাপারে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, ইসলাম ধর্ম গ্রহণকারী পরিবারটি বর্তমানে মুসলমানদের সাহায্য ও সহযোগিতায় নিরাপদে আছে।

তিনি বলেন ইসলাম ধর্ম গ্রহণকালে তাদের কাপড় চোপড়সহ তাৎক্ষণিক খরচাদির ব্যবস্থা আমরা করেদেই।

আপনার মতামত দিন