কমলগঞ্জে আলীনগর চা বাগানে ডাকাতি | আহত ১

0
156
কমলগঞ্জে আলীনগর চা বাগানে ডাকাতি | আহত ১
কমলগঞ্জে আলীনগর চা বাগানে ডাকাতি | আহত ১

স্টাফ রিপোর্টার: দিবাগত শনিবার ভোর রাতে মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর চা বাগানে ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার(২৯জুন) ভোর রাত ৩টা থেকে ৪টার মধ্যে আলীনগর চা বাগান হাসপাতাল সংলগ্ন বাগান কর্মচারী গৌতম করের বাসায় এ ঘটনাটি ঘটে।

ডাকাত আক্রান্ত চা বাগান কর্মচারী গৌতম কর (৪৫) জানান, রাত ৩টার দিকে সশস্ত্র একদল ডাকাত বাসার সামনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।

ডাকাতরা ঘরের আলমারী ভেঙ্গে তছনছ করে নগদ ২০ হাজার টাকা, দুটি দামি মুঠোফোন, একটি ট্যাব, একটি সনি টিভি, হারমোনিয়ান ও ব্যবহারী ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে যায়।এসময় ডাকাতদলের প্রহারে তিনি (বাসার মালিক গৌতম কর) আহত হয়েছেন।

আরোও পড়ুন: মাত্র ১০০ টার জন্য এক বন্ধু আরেক বন্ধুকে হত্যা

তিনি আরও জানান ঘটনার খবর পেয়ে ভোরে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করে গেছেন। এ ঘটনায় থানায় লিখিত একটি অভিযোগ করবেন বলেও আক্রান্ত পরিবার জানান।

আপনার মতামত দিন