ডেস্ক বার্তা: সিরাজগঞ্জের তাড়াশে জনসমক্ষে রঘুনিলী মঙ্গলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক আইয়ুব আলীকে (২৮) মারধর করেন অষ্টম শ্রেণির ছাত্র ছাব্বির হোসেন ও তার স্বজনরা।ছাব্বির হোসেন কে নেশা করতে বাধা দেয়ায় শিক্ষকে মারধর করে তারা।
আজ (২৫) মঙ্গলবার সকালে পৃথক দুটি স্থানে এ হামলার শিকার হন শিক্ষক আইয়ুব আলী।ছাত্র ছাব্বির হোসেন উপজেলার নওগাঁ ইউনিয়নের বিপাচান গ্রামের আবুল কালামের ছেলে।
এদিকে, শিক্ষার্থীদের সামনে শিক্ষককে মারধরের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা অর্ধ-বার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করতে থাকেন।পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা।
শিক্ষক আইয়ুব আলী অভিযোগ করে বলেন, অষ্টম শ্রেণির ছাত্র ছাব্বির হোসেন কখনো শ্রেণিকক্ষে বসে আবার কখনো বিদ্যালয় মাঠের মধ্যে ড্যান্ডি নেশা করে বেড়ায়। তার সহপাঠি শ্রী শিবনাথের এমন অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার তাকে বিদ্যালয়ে ডেকে শাসন করার সময় সে তর্কে জড়িয়ে পড়লে তাকে একটা থাপ্পর মারা হয়। এ কারণে সাব্বির হোসেন, তার ভাই রাব্বি, চাচা আলাউদ্দিন এবং রাব্বির বন্ধু কামরুল ইসলাম তাকে আজ মঙ্গলবার সকালে বিদ্যালয়ে যাওয়ার সময় উলিপুর বিপাচান ব্রিজ এলাকায় পথ আটকে কিল-ঘুষি মারে। শুধু তাই নয়, তাকে মারধর করায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠলে তারা (ছাব্বির গং) আবারো বেলা সাড়ে ১১ দিকে বিদ্যালয় প্রাঙ্গণে শত শত শিক্ষার্থী ও স্থানীয়দের সামনেই তাকে স্টিলের স্কেল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে।
আরোও পড়ুন: কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি বাজারে ৩২ হাজার টাকা জরিমানা আদায়
শিক্ষার্থী শিবনাথ, আছিফ হোসেন, রাজু ইসলাম, ইব্রাহীম হোসেন, রাবেয়া খাতুন, মরিয়ম খাতুন প্রমুখ বলেন, বিদ্যালয় চলাকালীন বিদ্যালয় মাঠের মধ্যে প্রবেশ করে ছাব্বির ও তার স্বজনরা তাদের গণিত বিভাগের বিএসসি শিক্ষককে বেধরক পিটিয়ে গুরুতর জখম করে।পরে তাদের প্রতিবাদের মুখে তারা পালিয়ে যায়।












