স্টাফ রিপোর্টার: “আসুন বায়ুদূষণ রোধ করি “এই স্লোগানে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।এসময় পরিবেশ দূষণ রোধে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণের কথা বলা হয়।
বৃহস্পতিবার (২০জুন)কমলগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়। র্যালীতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃরফিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হক।
র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান।সাংবাদিক প্রনিত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেখক ও গবেষক আহমদ সিরাজ, মণিপুরি সমাজকল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মন্ত্রী (হেডম্যান) মি. জিডিশন প্রধান সুচিয়াং, সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, মণিপুরী কালচ্যারাল কমপ্লেক্স এর আহবায়ক জয়ন্ত সিং, আদমপুর ইউপি চেয়ারম্যান আব্দাল হোসেন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান,মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানুসহ শিক্ষক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, মানুষের সুস্থভাবে বেঁচে থাকতে সুষ্ঠু পরিবেশের কোনো বিকল্প নেই।আমরা নিজেরা আমাদের পরিবেশ নষ্ট করতেছি গাছ কেটে, নিষিদ্ধ পলিথিন ব্যবহার করে, গাছ হলো পরিবেশের অবিচ্ছেদ্য অংশ।গাছপালা রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় তিনি বিশেষ করে ফল জাতীয় গাছের চারা লাগানোর উপর জোর দেন। ফসলে কীটনাশক ও রাসায়নিক সারের বিকল্প হিসেবে প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে হবে।
অতিথিরা সবাইকে নিজ নিজ কর্মস্থল ও আবাসস্থলে সুন্দর পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। আমরা নিজেরাই পরিবেশ নষ্ট করতেছি গাছ-পালা কেটে, নিষিদ্ধ পলিথিন ব্যবহার করে তাই এসব বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।
আরোও পড়ুন: ভানুগাছ রেলওয়ে স্টেশন থেকে ইয়াবাসহ যুবক আটক









