যাত্রীকে পিষে মারা ‘আলম এশিয়া’ পরিবহনের চালক গ্রেপ্তার

0
144
আলম এশিয়া’ পরিবহনের চালক গ্রেপ্তার
আলম এশিয়া’ পরিবহনের চালক গ্রেপ্তার

ডেস্ক বার্তা: গাজীপুরে ভাড়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে যাত্রীকে পিষে মারা ‘আলম এশিয়া’ পরিবহনের চালক গ্রেপ্তার।ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া থানা সীমান্ত এলাকার কংস নদী থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তাকে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া থানা সীমান্ত এলাকার কংস নদী থেকে সোমবার(১০জুন) বিকেলে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই চালকের নাম রোকন উদ্দিন (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার লতিফপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।

জয়দেবপুর থানার ওসি আসাদুজ্জামান ও নিহতের স্ত্রী ভাই জামাল উদ্দিন জানান, ঈদের ছুটি শেষে স্ত্রী পারুল আক্তারকে নিয়ে রোববার ময়মনসিংহের শ্বশুর বাড়ী থেকে আলম এশিয়া পরিবহনের একটি বাসে চড়ে গাজীপুরের বাসায় ফিরছিলেন সালাহ্ উদ্দিন।

তখন বাসের ভাড়া বেশি চাইলে যাত্রী সালাহ উদ্দিন তার প্রতিবাদ করেন এক পর্যায়ে সালাহ উদ্দিন নেমে বাসের গতিরোধের চেষ্টা করলে তাকে চাপা দিয়ে চালক দ্রুতগতিতে বাসটি নিয়ে ঢাকার দিতে চলে যায়। ঘটনাস্থলেই সালাহ উদ্দিন বাসের চাপায় মারা যান

বিস্তারিত জানতে পড়ুন: ভাড়া নিয়ে বিতর্কে যাত্রীকে পিষে মারলো ‘আলম এশিয়া’ পরিবহন

যাত্রীকে পিষে মারা ‘আলম এশিয়া’ পরিবহনের চালক গ্রেপ্তার।ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া থানা সীমান্ত এলাকার কংস নদী থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আপনার মতামত দিন