এক ওভারে দুই রিভিউ, জিতে যান গেইল

0
302
এক ওভারে দুই রিভিউ, জিতে যান গেইল
এক ওভারে দুই রিভিউ, জিতে যান গেইল

ক্রিকেট বিশ্বকাপ: ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) বদলে দিয়েছে ক্রিকেটের চেহারা। আগে ব্যাটসম্যান বা বোলারদের আম্পায়ারদের ভুল সিদ্ধান্তে হতবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না।এখন ডিআরএস প্রতিবাদ করার সুযোগ করে দিয়েছে।

ওয়ানডেতে এক ইনিংসে দুটি দল একটি করে রিভিউ পায়।ব্যাটিং দলের একটি, বোলিং দলের একটি। তবে অনেক সময় পুরো ইনিংসেই রিভিউয়ের দরকার না পড়লেও কখনও ৫০ ওভারের মধ্যে দরকার পড়ে দুই একবার।

তবে এক ওভারেই দুইবার রিভিউ? এমন ঘটনা কি ঘটে? সচরাচর দেখা না গেলেও আজ (বৃহস্পতিবার) ট্রেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে এমনটাই ঘটেছে।

অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারের ঘটনায় ক্রিস গেইলের ব্যাটের পাশ দিয়ে চলে যাচ্ছিল মিচেল স্টার্কের দুর্দান্ত সব ডেলিভারি।এর মধ্যে ওভারের পঞ্চম বলটি গেইলের ব্যাটের একদম খুব কাছ ঘেষে  চলে যায়।এসময় অস্ট্রেলিয়ানদের জোরালো আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।

ঠিক সেই সময়ে  গেইলও রিভিউ নিতে দেরি করেননি। রিভিউতে দেখা যায় ব্যাটে বল লাগেনি।স্টার্কের পরের ডেলিভারিটি ওয়াইড হয়।ষষ্ঠ বলে আবারও গেইলের প্যাডে বল লেগেছিল।এবারও এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেন আম্পায়ার।এতে ক্যারিবীয় ওপেনার পুনরায় রিভিউ নিয়ে নেন। রিপ্লেতে দেখা যায়, লেগ স্ট্যাম্প মিস করে বেশ দূর দিয়ে চলে যেতো বল।

আরোও পড়ুন: স্মিথ ও নেইলের দায়িত্বশীল ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৮৮ রান

গেইল টানা দুই রিভিউ জিতলেও ইনিংসের পঞ্চম ওভারে অজি পেসারের এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার আউট দিলে আবারও দাঁড়িয়ে যান গেইল।তবে রিভিউতে দেখা যায়, এবার লেগ স্ট্যাম্প পেয়ে গেছে বল। ১৭ বলে ২১ রানে থামতে হয় গেইলকে।

আপনার মতামত দিন