স্মিথ ও নেইলের দায়িত্বশীল ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৮৮ রান

0
167
স্মিথ ও নেইলের দায়িত্বশীল ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৮৮ রান
স্মিথ ও নেইলের দায়িত্বশীল ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৮৮ রান

বিশ্ববার্তা স্পোর্টস: স্টিভ স্মিথ ও নাথান কোল্টার নেইলের দায়িত্বশীল ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৮৮ রান। বিশ্বকাপের ইংল্যান্ডের নটিংহামের আজকের খেলায়  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় অস্ট্রেলিয়া। বর্তমান চ্যাম্পিয়নরা দলীয় ৩৮ রানেই ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায়।

দলের এমন বিপর্যয়ের মুহূর্তে হাল ধরেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও নাথান কোল্টার  তাদের দায়িত্বশীল ব্যাটিং এবং শেষ দিকে নাথান কোল্টার নেইলের ব্যাটিং ঝড়ে শেষ পর্যন্ত ৪৯ ওভারে ২৮৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

দলের হয়ে সর্বোচ্চ ৯২ রান করেন নাথান কোল্টার  নেইল। তার ইনিংসটি ৬০ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় সাজানো ছিল। কিন্তু ইনিংসের শেষ দিকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে আউট হন নেইল। এছাড়া ১০৩ বলে ৭টি চারের সাহায্যে ৭৩ রান করেন স্টিভ স্মিথ।

বৃহস্পতিবার ইংল্যান্ডের নটিংহামের ট্রেন্ট ব্রিজে টস হেরে ব্যাটিংয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় অস্ট্রেলিয়া।

সদ্য আইপিএল খেলে আসা ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, শেলডন কটরিল, ওশান থমাসের গতিতে দিশেহারা নিয়মিত পারফর্ম করা অস্ট্রেলিয়ার  অ্যারন ফিঞ্চ, ডেভি ওয়ার্নার, উসমান খাজা ও ম্যাক্সওয়েল। এই চার জনের মধ্যে উসমান সর্বোচ্চ ১৩ রান করার সুযোগ পান। গ্ল্যান ম্যাক্সওলকে রানের খাতাই খুলতে দেননি কটরিল। দ্বিতীয় বলেই ফেরেন অস্ট্রেলিয়ান এ অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ান সেরা চার ব্যাটসম্যান অহেতু ক্যাচ তুলে দিয়ে প্যাভিলনে  ফেরেন। ফিঞ্চ, খাজা ও ম্যাক্সওয়েলের ক্যাচ তালুবন্দী করেন ওয়েস্ট উইন্ডিজ উইকেটকিপার শাই হোপ। ডেভিড ওয়ার্নারের ক্যাচ তুলে নেন সিমরন হিতমার।দলের এই কঠিন সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়াই করেন স্টিভ স্মিথ। ক্যারিবীয় গতি দানবদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন তিনি একাই। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া।

আরোও পড়ুন: এক ওভারে দুই রিভিউ, জিতে যান গেইল

পঞ্চম উইকেট জুটিতে স্টিভ স্মিথ ও  মার্কু স্টইনিস  সংগ্রহ করেন ৪১ রান। ২৩ বলে ১৯ রান করে আউট হন স্টইনিস। তার বিদায়ের পর ষষ্ঠ উইকেটে অ্যালেক্স কেরির সঙ্গে জুটি বাঁধেন স্মিথ। এই জুটিতে তারা ৬৮ রান যোগ করেন। এছাড়াও ৫৫ বলে ৭টি চারের সাহায্যে ৪৫ রান করে ফেরেন কেরি।

আপনার মতামত দিন