স্টফ রিপোর্ট: মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
শুক্রবার (৩১মে) বিকাল ৩টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে ‘কমলকুঁড়ি’ পত্রিকার ৯ম বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেব নাথের সভাপতিত্বে ও সাংবাদিক ফোরামের সম্পাদক শাহিন আহমদের সঞ্চালনয় এ অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, গেষ্ট অব অনার হিসাবে ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, সভায় বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, লেখক ও সাহিত্যিক আহমদ সিরাজ, সুজনের সম্পাদক রাবেয়া খাতুন, কমলগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, মনিপুরি আধিবাসী ফোরামের সম্পাদক সমরজিৎ সিংহ।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক প্রনিত রঞ্জন দেবনাথ, নুরুল মোহাইমিন মিল্টন, সিতারাম বিন, নির্মল এস পলাশ, মোনায়েম খান, এস এ চৌধুরী জয়, আহমেদুজ্জামান আলম ও উদিয়মান লেখক জয়নাল আবেদিন সহ কমলগঞ্জে কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগণ।
অনুষ্টানের শুরুতেই উপস্থিত সকলের কাছে ৯ম বর্ষে পদার্পন উপলক্ষে প্রকাশিত বিষেশ সংখ্যা তুলে দেয়া হয়।কমলকুঁড়ি পত্রিকার অগ্রযাত্রা অব্যাহত থাকা ও পত্রিকাটির সাফল্য কামনা করেন বক্তারা।









