ট্রাকের চাপায় স্কুল ছাত্র মৃত্যুতে এলাকাবাসী ও স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন – শ্রীমঙ্গল

0
161
bissobarta.com
ছাত্রের মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি : শনিবার (২৫মে) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খাঁন ইউনিয়নের সিক্কা গ্রামে বালু ভর্তি দ্রুতগামী ট্রাকের চাপায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়।এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও স্কুল শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

নিহত শিশু সিক্কা গ্রামের আব্দুলহক এর ছেলে মোঃ আলমগীর (১২)। সে হুগলিয়া হাই স্কুলের ৭ম শ্রেনির ছাত্র।

এঘটনার প্রতিবাদে ঘাতক ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়ে শনিবার বিকেলে স্থানীয় এলাকাবাসী ও স্কুল শিক্ষার্থীরা সাতগাঁও বাজারে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

জানা যায়, নিহত আলমগীর রাস্তা দিয়ে বাই সাইকেল চালিয়ে  বাড়ি যাচ্ছিলো  হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পিছন দিক থেকে ধাক্কা ফিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পাওয়া মাত্রই সেখানে ফোর্স পাঠিয়েছি। ট্রাক আটক করা হয়েছে। ড্রাইভার পালিয়েছে, তাকে ধরার জন্য আমরা চেষ্টা করছি।

আপনার মতামত দিন