স্টাফ রিপোর্ট: মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের পতনউষার গ্রামে ১৩০ জন দুঃস্থ্য ও দরিদ্র পরিবারের মাঝে রমজান মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাষ্ট্রের উদ্যোগে বুধবার (১৫ মে) বিকাল সাড়ে ৩টায় সেলিম আহমদ চৌধুরীর বাড়িতে এসব সামগ্রী বিতরণ করা হয়। আব্দুল রশীদ (ফুল)-এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পতনউষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, সাংবাদিক জয়নাল আবেদীন, নুরুল মোহাইমিন (মিল্টন) মহসীন আহমদ প্রমূখ।
আয়োজকরা জানান ১৩০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল, ২ কেজি চানা (ছোলা বুট),২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল, ৩ কেজি পিয়াজ, ২ কেজি চিনি, ১ কেজি সেমাই ও ১ কেজি করে খেজুর প্রদান করা হয়।
আপনার মতামত দিন









