সৌদি আরবে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ : ৮ জন সন্ত্রাসী নিহত

0
188
bissobarta.com
ছবি: সংগৃহিত

স্টাফ রিপোর্ট: সৌদি আরবে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ তাতে ৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন

শনিবার দেশটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ অভিযানে নিরাপত্তা বাহিনীর কেউ আহত হননি বলে জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সৌদির নিরাপত্তা বাহিনী, সন্ত্রাসীদের উপস্থিতি জানতে পারলে কাটিফ অঞ্চলের একটি বাড়ি ঘিরে রাখে।এ সময় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে সন্ত্রাসীদের আত্মসমর্পণ করার আহ্বান জানানো হয়।

কিন্তু এক সময় নিরাপত্তা বাহিনী এই আহ্বান উপেক্ষা করে সন্ত্রাসী বাহিনী নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।

এতে পাল্টা আক্রমণ হিসেবে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলাকালীন সময় সন্ত্রাসী বাহিনীর ৮ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

আরোও জানতে: ভুটানের প্রধানমন্ত্রী ছুটির দিন কাটান হসপিটালে রোগী দেখে

এ প্রতিবেদনে বলা হয, সন্ত্রাসী দমনে এ অভিযানে সন্ত্রাসীদের সদস্যের মৃত্যু হলেও সাধারণ জনগণ কিংবা নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হননি।

এ সময় কাটিপ অঞ্চলের পুরো এলাকায় নিরাপত্তা আরো জোরদার করা হয়।

আপনার মতামত দিন