ডেক্স রিপোর্ট: মায়ানমারের আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইনস এর একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ২২ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। তবে কি কারণে এ দুর্ঘটনাটি ঘটে এ সম্পর্কে সঠিক কোন তথ্য এখনো পাওয়া যায়নি।
বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিমান দুর্ঘটনার কবলে পড়ে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ’মায়ানমার টাইমস’ দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এস-২ এজিক-বোমবার্ডিয়ার ড্যাস ৮ কউ-৪০০ ফ্লাইটের পাইলটসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
রানওয়ে থেকে বিমান ছিটকে পড়ার এ তথ্য নিশ্চিত করেছেন মায়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দুর্ঘটনার কবলে পড়া বাংলাদেশ এয়ারলাইন্সে বিমানের ফ্লাইটিতে ৩২ জন আরোহী ছিলেন, তাদের মধ্যে পাইলটসহ ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বাংলাদেশ বিমানের কৌশল শাখার একটি সূত্র জানিয়েছেন, বিমানটিতে পাইলটের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন শামীম।জর্রাজির্ন ড্যাস ৮ কউ-৪০০ ফ্লাইটের উড়োজাহাজ অনেকদিন থেকে ত্রুটিপূর্ণ অবস্থায় চলছিল।
মায়ানমারের ইয়ং আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে সকল বিমান চলাচল স্থগিত ঘোষণা করা হয়েছে। আশেপাশের বিমানগুলোকে থাইল্যান্ডের চিয়াং মাই বিমান বন্দরে যাওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।












