স্টাফ রিপোর্টার: কমলগঞ্জে ৯০পিছ ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করছে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। শুক্রবার (৭ জুন) রাত ৭টার দিকে শমশেরনগর মাছ বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, আটকৃত এক ইয়াবা ব্যবসায়ী শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে শরিফুর রহমান টিটু ও অন্য জন কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী হরিপুর গ্রামের আছকির আলীর ছেলে ফয়জুর রহমান।
শুক্রবার রাত সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনজির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শরিফুর রহমানের বরফ কারখানায় অভিযান চালায়।সেসময় অভিযানচালিয়ে শরিফুর রহমান টিটু ও ফয়জুর রহমানকে আটক করে এবং তাদের কাছ থেকে ৯০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরোও পড়ুন: লন্ডনে আবারো কজের সুযোগ বাংলাদেশী শ্রমিকদের
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃত দুইজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। আটক দুই ইয়াবা ব্যবসায়ীকে শনিবার(৮জুন) দুপুরে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
