স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন অব বাংলাদেশ এর কমিটি গঠন

0
স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন অব বাংলাদেশ এর কমিটি গঠন

স্টফ রিপোর্টার: ১৪ই জুন শুক্রবার বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন ও সংগঠনের কেন্দ্রীয় শাখা ও বিভিন্ন উপজেলা শাখা গঠন করা হয়েছে।

শুক্রবার মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে সাধারণ সম্পাদক মাহমুদ খান সুমন এর সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ শাহেদ আলী’র সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক হুইপ,মৌলভীবাজার জেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, আন্তর্জাতিক অপরাদ ট্রাইব্যুনাল এর প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, বাংলাদেশ আওয়ামী কৃষকলীগ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শাহিন আহমদ চৌধুরী,সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার এর সভাপতি খালেদ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা সালেহ আহমদ, আলাল খান, হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান,শেখ বুরহান উদ্দিন ইসলামী সোসাইটি’র চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব, গ্রীণ বাংলার অভিনেতা মিজানুর রহমান শামীম, এম.বি মিডিয়া মৌলভীবাজার এর চেয়ারম্যান জুবায়ের আলী আহমদ, সংগঠনের আজীবন সদস্য মো: নজরুল ইসলাম, সায়েখ আহমদ,আব্দুল ওয়াহিদ, তুহিন আহমদ, মো: বুরহান উদ্দিন রুপক, রুকন মিয়া,মনির খান, সালাউদ্দিন আহমদ, কমলগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জায়েদ আহমদ প্রমূখ।

আলোচনা সভার পরপর প্রতিষ্ঠাতা সৈয়দ শাহেদ আলী, অতিথি ও সংগঠনের সদস্য বৃন্দের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে ২০১৯-২০ কমিটি গঠন করেন।এতে আহমেদ রনি কে সভাপতি ও আব্দুস সামাদ আজাদ কে সাধারণ সম্পাদক করে ৮৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এবং কমলগঞ্জ উপজেলা শাখায়, রাহিদ চৌধুরি শরীফ কে সভাপতি এবং জায়েদ আহমদ কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

আরোও পড়ুন: ইসলামকে সর্বশ্রেষ্ট ধর্ম উল্লেখ করে তিন মার্কিন প্রফেসরের ইসলাম ধর্ম গ্রহন

উপস্থিত অতিথি বৃন্দ এই সংগঠনের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের দিক তুলে ধরেন ও এই সংগঠনের উত্তর উত্তর সাফল্য কামনা করেন।

আপনার মতামত দিন
Exit mobile version