ফ্রান্সের একটি মসজিদে সন্ত্রাসী হমলায় ইমামসহ দুজন গুলিবিদ্ধ

0
সন্ত্রাসী হমলায় ফ্রান্সের একটি মসজিদে হামলায় ইমামসহ দুজন গুলিবিদ্ধ
ছবি: সংগৃহিত

বিশ্ববার্তা ডেস্ক: সন্ত্রাসী হমলায় ফ্রান্সের একটি মসজিদে ইমামসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর ওই বন্দুকধারী ওই সন্ত্রাসী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। খবর ওয়াশিংটন পোস্টের।

বৃহস্পতিবার (২৭জুন) দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ব্রেস্টের আটলান্টিক কোস্ট এলাকার সুন্নাহ দ্য ব্রেস্ট মসজিদে এ হামলার ঘটনা ঘটে। এই হামলার কারণ এখনও স্পষ্ট হয়নি।

গুলিবিদ্ধ মসজিদের ইমামের নাম রশিদ আবু। এ ছাড়া আহত অপর ব্যক্তি ও হামলাকারীর ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

আরোও পড়ুন: সুইস ব্যাংকে দিন ‍দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশির জমানো টাকার পরিমাণ

দেশটির সন্ত্রাস নির্মূলবিষয়ক প্রসিকিউটর জিন ফিলিপ্পি জানান, নামাজ শেষে মসজিদ থেকে মুসল্লিরা বের হওয়ার সময় ওই বন্দুকধারী গুলি চালায়। এতে ইমামসহ দুজন আহত হন।তাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

পুলিশের মুখপাত্র জানান, নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হচ্ছিলেন। এ সময় বন্দুকধারী গুলি করেন। এতে ইমামসহ দুজন আহত হন। সঙ্গে সঙ্গে হামলাকারী গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তার গাড়ি ধাওয়া করে। পুলিশ যখন গাড়িটি খুঁজে পায় তখন অই হামলাকারীকে গুলিবিদ্ধ অবস্থায় গাড়ির পাশে পায়।

এ ঘটনার পর ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী মসজিদ, প্যাগোডাসহ উপাসনালয়গুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন।তবে এই হামলার সঠিাক কারণ এখনো জানা যায়নি।

আপনার মতামত দিন
Exit mobile version