বিশ্ববার্তা ডেস্ক: সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশির জমানো টাকার পরিমাণ।যা বাংলাদেশের কমপক্ষে ১২টি বেসরকারি ব্যাংকের পরিশোধিত মূলধনের সমান।
২০১৮ সালে বাংলাদেশিদের মোট সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬১ কোটি ৭৭ লাখ সুইস ফ্র্যাংক।প্রতি ফ্র্যাংক ৮৭ টাকা ধরলে বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় পাঁচ হাজার ৩৭৩ কোটি টাকা।জমাকৃত এ টাকার পরিমাণ দেশের কমপক্ষে ১২টি বেসরকারি ব্যাংকের পরিশোধিত মূলধনের সমান।
২০১৭ সালে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে জমাকৃত অর্থের পরিমাণ ছিল চার হাজার ১৩৯ কোটি টাকা। ২০১৮ সালে বাংলাদেশিদের মোট সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ৭৭ লাখ সুইস ফ্র্যাংক।এ হিসাবে ১ বছরে এক হাজার ২৩৪ কোটি টাকা বেড়েছে।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সুইস কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী, নাগরিকত্ব গোপন রেখেছে- এমন বাংলাদেশিদের জমা রাখা অর্থ এই হিসাবের মধ্য রাখা হয়নি। এছাড়া গচ্ছিত সোনা কিংবা মূল্যবান সামগ্রীর আর্থিক হিসাবও বাইরে রাখা হয়েছে। যদি এই গোপন রাখা অর্থের পরিমাণ যোগ করা হতো তাহলে সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি আরোও অনেক বেশি হতো।
আরো পড়ুন: স্ত্রী আয়েশা আক্তার মিন্নি অবশেষে স্বামী কে নিয়ে আসল তথ্য ফাঁস করলেন
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সাল পর্যন্ত টানা ছয় বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছিল।যা ২০১৭ সালে খানিকটা কমলেও ২০১৮ সালে এসে তা আবারো অনেক বৃদ্ধি পেয়েছে।
সুইস ব্যাংকে শুধু বাংলাদেশির টাকা বাড়ছে এমন নয় বিশ্বের অন্যান্য কয়েকটি দেশের আমানতও বেড়েছে। এবার বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। তবে সুইস ব্যাংকে সারা বিশ্বের আমানত রাখা কমেছে। আগামী বছরে ২০১৯ সালের এ রিপোর্ট প্রকাশিত হলে তা জানা যাবে।
