ডেস্ক বার্তা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন শুধু রিফাত হত্যাকারীদের নয়; তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও গ্রেফতার করতে হবে।
শুক্রবার (২৮জুন) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শহীদ জননী জাহানারা ইমামের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মোহাম্মদ নাসিম বলেন, শুধু রিফাতের খুনিদের গ্রেফতার করলেই হবে না। এরা রাজনৈতিক আশ্রয়ে থেকে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এদের স্থানীয় পুলিশও সহযোগিতা করে। এরা সন্ত্রাসী। তাদের কোনো দল নেই। এরা বিএনপি-জামায়াতের চেয়েও ভয়ঙ্কর।
আরোও পড়ুন: রিফাত হত্যা মামলায়: জিজ্ঞাসাবাদ শেষে চার যুবককে ছেড়ে দেয়া হয়
তিনি বলেন, এসব খুনিদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তাদেরও গ্রেফতার করতে হবে। কারণ তাদের অশ্রয় না দিলে তারা এতবড় দুঃসাহস দেখাতে পারত না। একটা যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করার মতো সাহস তারা দেখায় কীভাবে?
রিফাত হত্যাকারীদের পক্ষে আদালতে কোনো আইনজীবীকে না দাঁড়ানোর আহ্বান জানিয়ে সাবেক এই মন্ত্রী।
তিনি আরোও বলেন, আপনারা বেশি টাকা নিয়ে এই সন্ত্রাসীদের পক্ষে দাঁড়াবেন না। আপনারা বিবেক দিয়ে বিষয়টি বিবেচনা করবেন।
