বরগুনা প্রতিনিধি: করোনাভাইরাসে বরগুনা সদর উপজেলার এক সরকারি কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন আক্রান্ত ব্যক্তির অফিসসহ আশপাশের তিনটি পরিবার লকডাউন করেছেন।
আক্রান্ত ওই সরকারি কর্মকর্তাকে বরগুনা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেসনে ভর্তি করা হয়েছে।
আরোও পড়ুন: ফেসবুকের নতুন ফিচার ‘রুম’ চালু করলো ফেসবুক
জানা গেছে, আক্রান্ত ব্যক্তি বরগুনা জেলা সঞ্চয় অফিসের একজন কর্মকর্তা। সম্প্রতি তিনি ভোলা থেকে বরগুনায় আসেন। এরপর তিনি অসুস্থ বোধ করলে দুদিন আগে বরগুনা জেনারেল হাসপাতালে গিয়ে নমুনা দিয়ে আসেন। ওই দিনই তাঁর নমুনা বরিশাল ল্যাবে পাঠানো হয়।
আজ শুক্রবার ১৫ মে নমুনা পরীক্ষার প্রতিবেদন বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে আসলে তিনি করোনায় আক্রান্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আক্রান্ত হওয়ার ঘটনা জানাজানি হলে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে আক্রান্ত হওয়ার খবর পেয়ে জেলা প্রশাসন ওই কর্মকর্তার অফিসসহ তিনটি পরিবারকে লকডাউন করে দিয়েছেন। করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ১৮ এপ্রিল থেকে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জেলাকে লকডাউন ঘোষণা করেন।
বরগুনা জেনারেল হাসপাতালের ৫০ শয্যা করোনা ইউনিটের দায়িত্বরত চিকিৎসক কামরুল আজাদ বলেন, বরগুনা পৌর এলাকার একজন করোনায় আক্রান্ত হয়ে আসোলেশনে ভর্তি হয়েছেন।
তাকে বরগুনা জেনারেল হাসপাতালের আসইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন বরগুনা জেলার মধ্যে সদর উপজেলা করোনা ঝুঁকিতে রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরগুনা জেলায় আজ পর্যন্ত ৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত হওয়া এই ৪০ জন হচ্ছেন, বরগুনা সদরে ১৫, আমতলীতে ১১, বামনায় ৯, বেতাগীতে ৩ ও পাথরঘাটা উপজেলায় ২ জন। করানায় আক্রান্ত রোগীদের মধ্যে ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
