পাওনা টাকা খুঁজতে গিয়ে শহিদুল্লা নামে এক বৃদ্ধ খুন

0
পাওনা টাকা খুঁজতে গিয়ে শহিদুল্লা নামে এক বৃদ্ধ খুন

স্টাফ রিপোর্টার: পাওনা টাকা খুঁজতে গিয়ে শহিদুল্লা নামে এক বৃদ্ধ প্রতিবেশী আমির উদ্দীন ও করিম মিয়ার  মারধোরে রক্তাক্ত হয়ে মারা যান।বৃদ্ধ ধার দেয়া টাকা ফেরত চাইলে এ ঘটনাটি ঘটে।

আজ সোমবার (১০জুন) দুপুর ১২টায় পাওনা টাকা ফেরত চাওয়ায় শহিদুল্লা (৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউওয়ারগলা গ্রামে এই ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের কাওয়ারগলা গ্রামের শহিদুল্লাহ (৬৫) একই গ্রামের প্রতিবেশী জমির উদ্দীনের ছেলে করিম মিয়ার কাছে পাওয়া টাকা পেতেন। সোমবার সকালে পাওনাদার শহিদুল্লা, করিম মিয়ার কাছে টাকা চাইতে গেলে তিনি টাকা দিতে অস্বিকার করেন।এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে  প্রতিবেশী আমির উদ্দীন ও ছেলে করিম মিয়া মিলে বৃদ্ধকে মারে রক্তাক্ত করে।

আহত অবস্থায় বৃদ্ধ শহিদুল্লাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক ডাঃ আজিজুর রহমান তাকে মৃত ঘোষনা করেন।

কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ আরিফুর রহমান ঘটনাস্বীকার করেন।থানা পুলিশ লাশ হাসপাতাল হতে মর্গে প্রেরন করবে।ব্যাপারে কমলগঞ্জ থানায় নিহতের ছেলে আব্দুল মতিন একটি মামলা দায়ের করবেন বলে জানান।

আপনার মতামত দিন
Exit mobile version