কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর শিংরাউলী গ্রামে র্যাব-৯ অভিযানে ৭৬০ পিস ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে শ্রীমঙ্গল র্যাব-৯ এর সদস্যরা ।
আরো পড়ুন: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা আক্রান্ত ১২০২ জন-মৃত্যু ১৫
গত বৃহস্পতিবার ১৪ মে শমশেরনগর-কমলগঞ্জ সড়কের শিংরাউলী গ্রাম এলাকা থেকে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা এম এম শফি (২৫) নামের এক ব্যক্তিকে আটক করে।
বৃহস্পতিবার রাত ১০টায় আটক ইয়াবা ব্যবসায়ীকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আসামীকে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প সূত্রে জানা যায়, আটক এম এ শফি শিংরাউলী গ্রামের আব্দুস শহীদের দ্বিতীয় ছেলে। আগে থেকেই সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিল। সে কয়েক বছর মধ্যপ্রাচ্যে থাকার পর আবার দেশে ফিরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাকে র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য সংগ্রহ করে রাতেই কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, র্যাবের পক্ষে একজনকে থানায় সোপর্দ করার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এ মামলায় ৭৬০ পিস ইয়াবার মূল্য দেখানো হয়েছে ৩ লাখ ৪ হাজার টাকা। আটক ইয়াবা ব্যবসায়ীকে শুক্রবার সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
