মুরসির স্ত্রী স্বামীর মৃত্যুকে “শহীদ” হিসেবে আখ্যা দিয়েছেন

0
155
মুরসির স্ত্রী স্বামীর মৃত্যুকে
প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি

বিশ্ববার্তা ডেস্ক: মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির স্ত্রী তার স্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁকে “শহীদ” হিসেবে আখ্যা দিয়ে বলে,আমার স্বামী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে শহীদ হিসাবে বিবেচনা করি”।

মঙ্গলবার(১৮জুন) সকালে মুরসিকে তাঁর পরিবারের সদস্য ও আইনজীবীদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্যে কায়রোতে দাফন কাজ সম্পন্ন করা হয়। খবর আনাদোলু’র।

মুরসির স্ত্রী নাগলা টুইটারে এক পোস্ট করে বলেন, “আমরা আমার স্বামী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে শহীদ হিসাবে বিবেচনা করি”।

তিনি বলেন, দক্ষিণ কায়রোয় তোরা জেলের হাসপাতালে মুরসির গোসল দেয়া হয় এবং একই কারাগারের মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, “কেবলমাত্র তার পরিবারকে অন্ত্যেষ্টিক্রিয়া প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছিল এবং তাকে [পূর্ব কায়রোয়] নাসর সিটির মুসলিম ব্রাদারহুড নেতাদের কবরস্থানে দাফন করা হয়েছিল”।

আরও পড়ুনঃ সৌদি আরবের প্রথম নারী পাইলট ইয়াসমিন

এসময় তিনি আরও বলেন, কর্তৃপক্ষ নীল ডেল্টা প্রদেশে মুরসির নিজ শহরে তাকে দাফন করতে অস্বীকার করেছিল

আপনার মতামত দিন