স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বনগাঁও গ্রাম সংলগ্ন বাদেউভাহাটা এলাকার ভেরাছড়ার বাধ ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংস্কারে নেই কোন উদ্যোগ।
সম্প্রতি বন্যায় ভেরাছড়া বাধ ভেঙ্গে ফসলি জমি ও কয়েকটি বসতবাড়ীর ক্ষতি হয়েছে বলে স্হানীয়রা বিশ্ববার্তা সংবাদ মাধ্যমকে বলেন। সরেজমিনে দেখা যায় ভেরাছড়া বাঁধ ভেঙ্গে হাওরের কিছু জমিতে বন্যার পানির সাথে বালু গিয়ে ভরাট হয়ে গেছে। যা চাষের জন্য অনুপযোগী।
আরোও পড়ুন: অবৈধ যানবাহন দূর করতে ৭ জুলাই থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ তিন সড়কে রিকশা চলাচল বন্ধ
স্হানীয় কয়েকজন কৃষক বলেন, যদি বাধটি দ্রুত সংস্কার করা না হয়, তাহলে কয়েকদিন লাগাদার বৃষ্টি দিলেই ভাঙ্গা বাধ দিয়ে হাওরে পানি ডুকবে, যা ফসলি জমির ক্ষতির পাশাপাশি হাওরে বালুর স্তর সৃষ্টি হবেে এই বালু হাওরের জন্য মারক্তক হুমকি।
ভেরাছড়ার এই বাধটি বাদেউভাহাটা, নারায়নপুর ,রামপাশা গ্রামের যাতায়াতের অন্যতম মাধ্যম। বনগাঁও আহম্মদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের কয়েক শ ছাত্র, ছাত্রী যাতায়াতের প্রধান সড়ক ভেরাছড়া বাধটি।
স্থানীয় গ্রামবাসীরা জানান, ভেড়াছড়ার বাধ ভাঙ্গন যদি দ্রুত সংস্কার করা না হয়, তাহলে বাদেউভাহাটা, নারায়নপুর হাওরের প্রায় ৩ হাজার একর চাষযোগ্য কৃষি জমি পানির নিচে তলিয়ে যাবে এবং কয়েক শ ছাত্র, ছাত্রীর স্কুলে যেতে পারবে না।
কমলগঞ্জ সদর ইউনিয়নের ৮ নং ওর্য়াডের ইউপি সদস্য আবুল কালাম বলেন, ভেড়াছড়ার বাধ ভাঙ্গন সম্পর্কে কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ভাঙ্গা বাধের ছবি সহ বিষয়টি অবহিত করি কিন্তু তিনি (চেয়ারম্যান) ভাঙ্গা বাধ সংস্কারের জন্য এখন পর্যন্ত কোন উদ্যোগ গ্রহণ করেননি।
আরোও পড়ুন: চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২ – ০ গোলে হারিয়ে ফাইনালে ব্রাজিল
এ বিষয়ে কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। [কমলগঞ্জ প্রতিনিধি: মো. আহাদ মিয়া]
