ভারতীয় মদসহ এক ব্যক্তি আটক-শমশেরনগর

0
ভারতীয় মদসহ এক ব্যক্তি আটক-শমশেরনগর
ভারতীয় মদসহ এক ব্যক্তি আটক-শমশেরনগর

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চৌমুহনা থেকে এক ব্যক্তির বেগ তল্লাশি করে সিগনেচার অফিসার্স চয়েজ ও ব্লু নামের ২০ বোতল ভারতীয় মদসহ পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।

আটক ব্যক্তি মিলন রবিদাস। তার বাড়ি শ্রীমঙ্গল উপজেলায়। সে কুলাউড়ার শরীফপুর সীমান্ত দিয়ে বেশ দিন ধরে এসব ভারতীয় মদ নিয়ে আসছিল।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, এএসআই আয়াজ মাহমুদ ও এএসআই আব্দুল হামিদ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় শমশেরনগর বাজার চৌমুহনায় সন্দেহমূলকভাবে মিলন রবিদাসের বেগ তল্লাশি করে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।পরে উদ্ধারকৃত মদসহ আটক মিলন রবিদাসকে কমলগঞ্জ থানায় নিয়ে যান।

এএসআই আয়াজ মাহমুদ বলেন, মিলন রবিদাস কুলাউড়ার শরীফপুর সীমান্ত দিয়ে এসব ভারতীয় মদ নিয়ে আসছিল।

তিনি আরোও বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ দমন আইনে একটি মামলা হলে আটক মিলনকে গ্রেফতার দেখিয়ে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

আপনার মতামত দিন
Exit mobile version