বরমচালের ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসছেন রেলমন্ত্রীি এবং বন ও পরিবেশ মন্ত্রী

0
বরমচালের ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসছেন রেলমন্ত্রীি এবং বন ও পরিবেশ মন্ত্রী
বরমচালের ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এবং বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন আহমদ

ডেস্ক বার্তা: আগামীকাল কুলাউড়া উপজেলার বরমচালের ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এবং বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন আহমদ।

২৬ জুন বুধবার আন্ত:নগর উপবন এক্সপ্রেস ট্রেন যোগে প্রথমে সিলেটে এসে সকাল ১০ টা সাড়ে ১০টা নাগাদ দুই মন্ত্রী একসাথে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।

এসময় তাঁরা সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি তারা আহতদের দেখতে কুলাউড়া হাসপাতালেও যাবেন।

এদিকে দুর্ঘটনার সময় বরমচাল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার রোমান আহমদকে ঢাকায় তলব করা হয়েছে। জানা যায়, বরমচালে বড়ছড়ায় দুর্ঘটনার ব্যাপারে জানতে কর্তব্যরত স্টেশন মাস্টার রোমান আহমদকে ঢাকায় তলব করা হয়েছে।

মঙ্গলবার বেলা ২টায় ঢাকা থেকে সিলেটগামী সুরমা মেইল ট্রেন দুর্ঘটনাস্থলে ধীরে ধীরে অতিক্রম করতে দেখা যায়। ক্ষতিগ্রস্ত রেললাইনের উভয় পাশে ৪টি বগি পড়ে আছে। বড়ছড়া নদীতে সেই বগিটিও পড়ে রয়েছে। উৎসুক মানুষ ক্ষতিগ্রস্ত ট্রেন দেখতে এখনও ভিড় করছেন। ক্ষতিগ্রস্ত রেললাইন ও বড়ছড়া রেলব্রিজে কাজ করতে দেখা যায় রেল শ্রমিকদের।

সাংবাদিকদের পেয়েই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বরমচালবাসী। জোরপূর্বক সাংবাদিকদের টেনে নিয়ে স্টেশন এলাকায় ট্রেন লাইনে সংযোগস্থল (জয়ান্ট) দেখান। দুটি রেলের সংযোগস্থলে স্লিপারের সাথে ৮টি ক্লিপ থাকার কথা থাকলেও কোথায়ও একটি আবার কোন কোন জয়ান্টে কোন ক্লিপ নেই। তাছাড়া রেলের সাথে স্লিপারের ক্লিপ নেই। রেলের স্লিপারের মধ্যে পাথর নেই। ঘাসে আচ্ছাদিত পাথর। এই অবস্থায় দুর্ঘটনা হবে নাতো কি হবে?- বরমচালবাসীর প্রশ্ন।

এই স্টেশনে ৩টি লাইন রয়েছে। ৩ নম্বর লাইনটি বন্ধ। দুর্ঘটনার পর থেকে বন্ধ করে দেয়া হয়েছে ১ নম্বর লাইন। শুধু ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। এমতাবস্থায় বরমচাল স্টেশনে কোন ট্রেন ক্রসিং করা মোটেও সম্ভব নয়। ফলে এই ট্রেনলাইনে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। রেলমন্ত্রীর পরিদর্শনের আসলে, পুরো বিষয়টি মন্ত্রীর কাছে তুলে ধরবেন স্টেশনের কর্মকর্তা।

আপনার মতামত দিন
Exit mobile version