কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরের নয়াপত্তন গ্রামে নন্দলাল সিংহ (২৫) নামের এক যুবকের কয়েক দফা বমি পর মৃত্যু হয়েছে। খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ মৃত দেহের নমুনা সংগ্রহ করেছে ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ২টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। আদমপুরের নয়াপত্তর গ্রামের মৃত কুঞ্জ রাজ সিংহের ছেলে নন্দ লাল সিংক একজন সাইকেল মেকার।
আরোও পড়ুন: সেপ্টেম্বর পর্যন্ত সকল স্কুল-কলেজ বন্ধ
জানা যায়, মঙ্গলবার সকাল ১১টা থেকে কয়েক দফা বমি করে অসুস্থ্য হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। পরে এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করা হয়।
আরোও পড়ুন: বিশাল আকৃতির গ্রহাণু বুধবার পৃথিবী অতিক্রম করবে
এরপর দুপুর ২টায় একজন মেডিক্যাল অফিসারের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে এবং বাড়ির অনান্য লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার নিদেশ দেন।
এবিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, যুবকটি বমি করে সকালে মৃত্যুবরণ করেন।তবে এই লোক করোনাভাইরাসে মৃত্যু হয়েছে কিনা জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে।
