বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ অনুষ্ঠিত

0
163
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ অনুষ্ঠিত
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি: বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ খেলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় পর্যায়ে শ্রেষ্ট চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শ্রীমঙ্গল পৌরসভা পর্যায়ে সোমবার ২৪জুন বিকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯। চ্যাম্পিয়ন হয় দেওয়ান সামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

টূর্নামেন্টে পৌরসভার অন্তর্গত চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইলিয়াস সরকারি প্রাথমিক বিদ্যালয়, যুগেন্দ্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট ৫টি বিদ্যালয় অংশগ্রহণ করে।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র, কাজী আব্দুল করিম।

আরোও পড়ুন: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত সানজিদার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম। এ গৌরব অর্জন করায় মঙ্গলবার ২৫জুন এসএমসি’র পক্ষ থেকে দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় আরোও উপস্থিত ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডা: হরিপদ রায়, জয়নাল আবেদিন ঝুনু , স্কুল ম্যানেজিং কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মিল্লাদ হোসেন, দেবব্রত দত্ত হাবলু, মোহাম্মদ আলী মিলন, ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, সারগাম সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ বুলবুল আনাম ও প্রধান শিক্ষক সুবিনয় পাল।

আপনার মতামত দিন