ডেস্ক বার্তা: মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও স্থাপনকৃত মিটার খুলে নিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয়রা।
সোমবার সকালে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত প্রিপেইড মিটার বন্ধের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে গ্রাহকরা পল্লী বিদ্যুৎ সমিতিকে এক মাসের আল্টিমেটাম দিয়েছে।
এসময়ের মধ্যে দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচি যাবেন বলে তারা জানান বিক্ষোব্ধ জনতা।
বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জ শহরের প্রধান বাজার সড়ক এলাকায় এ মানববন্ধন হয়।
পরে উপস্থিত জনগণ বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি প্রদান করেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় সামনে গিয়ে শেষ হয়।
আপনার মতামত দিন











