প্রধানমন্ত্রীর উপহার দূর্যোগ সহনীয় বাসগৃহ পেলেন বাক প্রতিবন্ধী রোজিনা আক্তার

0
প্রধানমন্ত্রীর উপহার দূর্যোগ সহনীয় বাসগৃহ পেলেন বাক প্রতিবন্ধী রোজিনা আক্তার
প্রধানমন্ত্রীর উপহার দূর্যোগ সহনীয় বাসগৃহ পেলেন বাক প্রতিবন্ধী রোজিনা আক্তার

কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে প্রধানমন্ত্রীর উপহার দূর্যোগ সহনীয় বাসগৃহ পেলেন বাক প্রতিবন্ধী রোজিনা আক্তার।

রবিবার (১৪ জুন) বেলা প্রায় ২টায় শমশেরনগর ইউপি’র ভরতপুর গ্রামে ‘টিআর ও কাবিটা’ কর্মসূচীর আওতায় প্রায় তিন লাখ (২,৯৯০০০) টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার কাজের শুভ সূচনা করেন- আলহাজ¦ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এম পি’র পক্ষে এমপির ছোট ভাই ও কমলগঞ্জ-শ্রীমঙ্গলের উন্নয়ন সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ বুলবুল।

এর আগে একই বিষয়ে শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ এর সভাপতিত্বে সুবিধাভোগীর ভিটায় এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী, সমাজকর্মি ও কমলগঞ্জ উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল।

বৈঠকে আলোচনা করেন, কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আছাদুজ্জামান, এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয় শমশেরনগর এর সাবেক সভাপতি এবিএম আরিফুজ্জামান অপু, কমলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: আব্দুল মালিক বাবুল।
এসময় উপস্থিত ছিলেন, শমশেরনগর ইউপির ৬ নং ওয়ার্ড সদস্য শেখ রায়হান ফারুক, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো: তোয়াহিদ আলী, সাংবাদিক এস এ চৌধুরী জয়, শিক্ষক অনিমেষ পাল লিটন, যুবলীগ নেতা আমিনুল ইসলাম, শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ, আলহাজ¦ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এম পি অনলাইন ফোরাম’র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আহমেদ রাজসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়শী প্রশংসা করে ও মৌলভীবাজার-৪ আসনের আলহাজ¦ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এম পির বিশেষ বরাদ্দ কৌটা থেকে রোজিনা আক্তারকে তালিকায় অন্তর্ভূক্তির ফলে দূর্যোগ সহনীয় বাসগৃহ পেয়েছেন জানিয়ে বক্তারা কমলগঞ্জ-শ্রীমঙ্গলে ড. আব্দুস শহীদ এম পির নেতৃত্বে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তোলে ধরেন।

পাশাপাশি বৈশি^ক মহামারি করোনা বিষয়ে সবাইকে আরোও সচেতন-সতর্ক হওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়। কমলগঞ্জে দূর্যোগ সহনীয় বাসগৃহ ২৪টি বরাদ্দ এবং এর আগে ২/৩টিতে এ রকম উঠান বৈঠক করা হয়নি জানিয়ে এ উঠান বৈঠকেরও প্রশংসা করা হয়।

আপনার মতামত দিন
Exit mobile version