ন্যাজারিন মিশনের উদ্যোগে চাতলাপুর চা শ্রমিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

0
ন্যাজারিন মিশনের উদ্যোগে চাতলাপুর চা শ্রমিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
ন্যাজারিন মিশনের উদ্যোগে চাতলাপুর চা শ্রমিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: করোনা ভাইরাস মোকাবেলায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানের দরিদ্র অসহায় ৭৭ চা শ্রমিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খ্রিষ্টীয় ধর্মীয় সংগঠন ন্যাজারিন মিশন বাংলাদেশ এর উদ্যোগে বুধবার (২৯ এপ্রিল) দুপুরে চাতলাপুরের চৌচল্লিশ পাট্টা এলাকার শিশু উন্নয়ন কেন্দ্র প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আরোও পড়ুন: কমলগঞ্জে প্রতিপক্ষের হামলায় অন্তস্বত্তা নারীসহ ৩ জন গুরুতর আহত

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শরীফপুর ইউনিয়নের সদস্য রাম জনম ভর, ন্যাজারিন মিশন বাংলাদেশ আঞ্চলিক কর্ম️কর্ত️া তরুন বারিকদার, চাতলাপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন বাউরী, সাজু রায়, মমি নায়েক প্রমুখ।

উদ্যোক্তারা জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে মানুষজন এখন গৃহবন্ধী। ফলে দুর্ভে️াগে পড়েছেন দুঃস্থ ও অসহায় মানুষজন।

তাই সরকারের খাদ্য সহায়তার পাশাপাশি মানবিক বিবেচনায় অসহায় কর্ম️হীন মানুষের পাশে এগিয়ে এসেছে ন্যাজারিন মিশন বাংলাদেশ। ৭৭টি পরিবারে প্রতি পরিবারের প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, সুজি, লবন, সাবান ও বিস্কুট।

আপনার মতামত দিন
Exit mobile version