শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগানের দক্ষিন ডাবল লাইন এলাকায় ৪ ঘন্টার মধ্যে দুই বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার সকালে ও দুপুরে মৃত্যুর এই ঘটনাগুলো ঘটেছে। সাধারণ ভাবে ডায়রিয়া রোগে মারা গেছে বলে জানা গেলেও, চিকিৎসকরা ধারনা করছেন বিষক্রিয়ায় তারা মারা যেতে পারে।
মৃত দুই বোনের নাম নমি রিকিয়াশন (২২) ও সুমি রিকিয়াশন (১৯)। তারা চা বাগানের গুপ্ত রিকিয়াশনের মেয়ে।
সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন শীল জানান, শনিবার সকালে এক সাথে তার দুই মেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়।রবিবার সকাল ১০টার দিকে বাড়িতেই ছোট বোন মারা যায়।আর বেলা ২টার দিকে মৌলভীবাজার ২৫০শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় বড় বোন নমি। সন্ধায় তাদের দাহ কার্য সম্পন্ন করা হয়েছে।
এদিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, দুপুরের দিকে নমি রিকিয়াশন (২২) নামে এক রোগীকে হাসপাতালে নিয়ে গেলে তারা কিডনী ফেইল অবস্থায় পান। অবস্থা সংকটাপন্ন থাকায় রোগীকে মৌলভীবাজারে রেফার করেন। মৌলভীবাজার যাওয়ার পর সেখানে মারা যায়। এর আগে সকালে আরেক বোন মারা যায়।
আরোও পড়ুন: শ্রীমঙ্গলে বালুর ট্রাকে পৃষ্ট হয়ে স্কুল ছাত্রকে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
তিনি আরোও বলেন, মেয়ে দুটি বিষয়ক্রিয়ার কারনে মারা গেছে বলে আমরা ধারনা করছি। তারা নিশ্চই বিষাক্ত কিছু খেয়েছিলো।এটি ডায়রিয়ায় মৃত্যু নয়।
