চা শিল্পকে বাঁচান

0
চা শিল্পকে বাঁচান
চা শিল্পকে বাঁচান

শ্রীমঙ্গল প্রতিনিধি: চা শিল্পকে বাঁচাতে বিভিন্ন তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলন করে হামিদিয়া টি কোম্পানীর ভাইস চেয়ারম্যান ওলিউর রহমান।

বুধবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় তার পক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন কোম্পানীর জিএম সিরাজুল ইসলাম।

সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম বলেন, চা উৎপাদন, সংরক্ষণ, বিতরণ ও বিক্রয়ে যদি কোন ধরনের সিন্ডিকেট গড়ে উঠে থাকে এবং ইতিমধ্যে গড়ে উঠা সিন্ডিকেটগুলো তাদের কার্যক্রম শুরু করেছে কিনা তাও পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার এখনই সময়।এই সিন্ডিকেটের কারনে চা বাগান মালিকরা লোকসানে পরছেন।এসব বিষয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তিনি।

আরোও পড়ুন: ভানুগাছ রেলওয়ে স্টেশন থেকে ইয়াবাসহ যুবক আটক

সংবাদ সম্মেলনে তিনি বলেন বাংলাদেশ ডিজিটাল হয়ে যাচ্ছে অথচ এখনো বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়াই মান্দাতার আমলের ধারামতে গুটি কতেক লোক মুখের ভিতর লিকার চা ঢুকিয়ে কুলকুচি করেই টি টেস্টাররা বলে দেন এটা ভালো আর ওটা খারাপ। তাদের মুখের কথায় সব হয়ে যায়। বৈজ্ঞানিক যন্ত্র ও চায়ের ভালোমন্দের গুন মাপার মানদন্ড প্রচলিত না হওয়ায় অনেক সমস্যার সম্মুখিন হতে হয়েছে বাগান মালিকদের।

এ সময় তারা দাবী করেন যন্ত্র যতদিন প্রচলন হয় নি ততদিন সরকারি ভাবে লোক নিয়োগ দিয়ে চায়ের গুনগত মান নির্ধারণ করা উচিৎ।

আপনার মতামত দিন
Exit mobile version