কমলগঞ্জ থানার পুলিশ সদস্যদের পিপিই উপহার দিলেন পৌর মেয়র জুয়েল আহমেদ

0
কমলগঞ্জ থানার পুলিশ সদস্যদের পিপিই উপহার দিলেন পৌর মেয়র জুয়েল আহমেদ
কমলগঞ্জ থানার পুলিশ সদস্যদের পিপিই উপহার দিলেন পৌর মেয়র জুয়েল আহমেদ

কমলগঞ্জ প্রতিনিধি: সারা বিশ্বের মত বাংলাদেশও করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় প্রতিনিয়ত মাঠ পর্যায়ে সবচেয়ে ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা।

পুলিশ সদস্যদের এই ঝুকিপূর্ণ অবস্থার কথা বিবেচনা করে করোনা মোকাবেলায় কাজ অব্যাহত রাখার জন্য মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার পুলিশ সদস্যদের পিপিই উপহার দিলেন কমলগঞ্জের পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ।

সোমবার (২৭ এপ্রিল) রাত ১১ টায় পৌর মেয়র জুয়েল আহমেদ কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে পুলিশ সদস্যদের হাতে পিপিই তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল ) সার্কেল মোঃ আশরাফুজ্জামান ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ও সাংবাদিকবৃন্দ।

পৌর মেয়র জুয়েল আহমেদ বলেন, “সাধারন মানুষের পাশে থেকে মানুষদের সচেতনতা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে মাঠে কাজ করে যাচ্ছে পুলিশ, তাই তাদের নিজেদের নিরাপত্তার প্রয়োজন আছে মনে করেই তিনি পিপিই এর ব্যবস্থা করেন।,

তিনি এসময় আরোও বলেন, এই সংকটময় পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিজেকে, পরিবারকে এবং সামজকে সুরক্ষিত রাখতে হলে সবাইকে সচেতনতার সাথে কাজ করতে হবে।

আপনার মতামত দিন
Exit mobile version