বিশ্ববার্তা ডেস্ক: উন্নয়নের অগ্রযাত্রায়, ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।আবারও শুরু হলো,পর্যটন এলাকা কমলগঞ্জের শমশেরনগর টু শ্রীমঙ্গল এর রাস্তার পুননির্মান কাজ।
সিলেটের ঐতিহ্যবাহী পর্যটক এলাকা মৌলভীবাজারের কমলগঞ্জ–শ্রীমঙ্গল। রাস্তায় চলাচলের সময় যতোদূর চোখ যায় মসৃণ সবুজে ছাওয়া উচুঁ-নিচু টিলা, উপরে বিসত্মৃত নীলাভ আকাশ।এদিক ওদিক তাকালেই চোখে পড়ে সবুজ বনাণী আর বর্ণিল সব পাখি। চা বাগান , লেক, হাওর, উঁচু নিচু পাহার, ঘন জঙ্গল, খনিজ গ্যাসকূপ আর আনারস, লেবু, পান, আগর ও রাবার বাগান দিয়ে সাজানো অদ্ভুত সুন্দর এই স্থানের নাম কমলগঞ্জ– শ্রীমঙ্গল।
শুধু তাই নয় বাংলাশের সবচেয়ে বেশি শীত প্রধান অঞ্চল, সবচেয়ে বৃষ্টি প্রধান অঞ্চল হিসেবেও শ্রীমঙ্গল। বৃষ্টিতে ভিজতে কিংবা কন কনে শীত অনুভব পাওয়া যায় এখানে।
আরোও পড়ুন: অবশেষে গ্রেপ্তার করা হলো সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে
পর্যটক দের যাতায়াত ব্যবস্থা আরোও আরামপ্রিয় করার লক্ষে এই রাস্তার উন্নয়ন কাজ চলছে।রাস্তার কর্মকর্তার জানান, খুব তারাতাড়ি এই কাজ শেষ হবে।
