কঙ্গোতে বাংলাদেশের অতিরিক্ত আইজিপি রৌশন আরার সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

0
173
bissobarta.com

ডেক্স রিপোর্ট: কঙ্গোতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রৌশন আরা  বেগম। তিনি কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীদের এক অনুষ্ঠানে যোগ দেয়ার সময় রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা জানান কঙ্গোর স্থানীয় সময় রোববার সন্ধ্যা ছয়টায় এই দুর্ঘটনাটি ঘটে।

রৌশন আরা বেগম গত শনিবার (৪-৫-২০১৯ইং)জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ পুলিশ ইউনিটের মেডাল প্যারেডে যোগ দিতে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে পৌঁছান।

বাংলাদেশ ফ্রম পুলিশ (এসপি) ফারজানার গাড়িতে করে রোববার সন্ধ্যায় এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। যাওয়ার পথে রাস্তায় হঠাৎ একটি লরি এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রৌশন আরা বেগম।

রওশনারা বেগম ১৯৮৮ সালে ১৫ই ফেব্রুয়ারি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদান করেন।

মৌলিক প্রশিক্ষণ শেষে তিনি ঢাকায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে, নারায়ণগঞ্জ ও ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

১৯৯৪ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে কক্সবাজারে দায়িত্ব পালন করেন তারপর ক্রমান্বয়ে একই পদে টাঙ্গাইল, কুমিল্লা ও চট্টগ্রামে দায়িত্ব প্রাপ্ত হন।

পুলিশ বাহিনীতে তার এই অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ দুইবার ‘আইজিপি’ ব্যাচ প্রাপ্ত হন এবং বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ পুলিশ পদক ‘পিপিএম’ লাভ করেন।

হাজার ১৯৯৮ সালে তিনি মুন্সীগঞ্জে পুলিশ সুপার থাকাকালীন ‘অন্যান্য শীর্ষ  দশ১৯৯৮’ পুরষ্কার ও ২০১২ সালে ইন্টার্নেশনাল অ্যাসোসিয়েশন অফ উইমেন পুলিশের স্কলার্শিপ আওয়ার্ড -২০১২ লাভ করেন।

রৌশন আরা বেগম দেশের পুলিশ বিভাগের প্রথম নারী যিনি পুলিশ সুপারের দায়িত্ব দিয়ে জেলা পুলিশের নেতৃত্ব দেন। তার এই মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশে একটি অতি মূল্যবান উৎসাহের প্রদীপ হারালো।

আপনার মতামত দিন