ইমাম ও মোয়াজ্জিনদের আর্থীক অনুদান প্রদান – কমলগঞ্জ

0
221
ইমাম ও মোয়াজ্জিনদের আর্থীক অনুদান প্রদান - কমলগঞ্জ
ইমাম ও মোয়াজ্জিনদের আর্থীক অনুদান প্রদান - কমলগঞ্জ

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের মধ্য নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার (৩জুন) দুপুরে কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ অনুদান প্রদান করা হয়।কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় এই আর্থিক অনুদান প্রদান পরিচালনা করা হয়।এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইমাম উদ্দীন, কমলগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, থানা মসজিদের খতিব মাঃ আলাউদ্দিন আহমেদ প্রমুখ।

এসময় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, রাসেল মতলিব তফরদার প্রমুখ।

উক্ত অনুষ্টানে ৮০জন ইমাম ও মোয়াজ্জিনদের মধ্য আর্থীক সম্মানির টাকা প্রদান করা হয়।

আপনার মতামত দিন