৩৫ বছর পর পুনরায় শুভ উদ্বোধন হলো অনলাইন পত্রিকা ধলাইর ডাক টোয়েন্টিফোর ডটকম

0
191
www.bissobarta.com
bissobarta

নিজস্ব প্রতিবেদক :কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে (১৯৮৪) সালে কমলগঞ্জের প্রথম প্রকাশিত হওয়া সাপ্তাহিক ধলাইর ডাক পত্রিকা টি বন্ধ হওয়ার ৩৫ বছর পর পুনরায় শুভ উদ্বোধন হলো অনলাইন পত্রিকা ধলাইর ডাক টোয়েন্টিফোর ডটকম নামে।

২৫শে এপ্রিল রোজ বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টায় ভানুগাছ গ্রামের-বাড়ী চাইনিজ রেস্টুরেন্টে ধলাইর ডাক টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক মো. আনহার আলীর সভাপতিত্বে এবং শিক্ষক মো. মোশাহিদ আলীর সঞ্চালনায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে কেক কেটে পত্রিকাটির শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমি আক্তার।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে অনলাইন পত্রিকাটির নাম ঘোষনা করেন মৌলভীবাজার জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল) সার্কেল মো. আশরাফুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃমোবারক হোসেন, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক ও কমলগঞ্জ পৌরবণিক সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মো. সানোয়ার হোসেন, শমসেরনগর পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ অরুপ কুমার চৌধুরী।

অনুষ্টানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং শুভেচ্ছা বক্তব্য দেন ধলাইর ডাক টোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন। অনুভূতিব্যক্ত করেন জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. মোশাহিদ আলী, সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু, প্রনিত রঞ্জন দেবনাথ, শাহিন আহমদ, এস এ চৌধুরী জয়,ব্যবসায়ী রাসেল হাসান বক্ত প্রমূখ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার প্রধান সম্পাদক ও কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি, সুশিল সমাজের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বক্তারা বলেন, সংবাদ মাধ্যম হচ্ছে রাষ্ট্রের অংশ ও জাতির বিবেক। বস্তুুনিষ্ট ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি অসহায় নিপিড়িত মানুষের মূখপাত্র হিসেবে কাজ করবে। অনুষ্টান শেষে অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় এছাড়াও কমলগঞ্জ প্রেসক্লাবের ভবন নির্মান কাজের জন্য অনুদান স্বরুপ ৫০ হাজার টাকার চেক কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতির হাতে হস্তান্তর করেন, ধলাইর ডাক টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক মো. আনহার আলী।

অনলাইন পত্রিকাটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ৩৫ বছর আগে প্রকাশিত সাপ্তাহিক ধলাই ডাক পত্রিকাটির প্রধান সম্পাদক ইউছুফ আলী, প্রধান সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন মো. আনহার আলী, প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন আশরাফ সিদ্দিকী পারভেজ এছাড়াও বার্তা সম্পাদক হিসেবে আসহাবুর ইসলাম শাওন।

আগামী তিন মাসের মধ্যে অনলাইন পত্রিকাটি প্রিন্ট আকারে প্রকাশিত করার প্রস্তুতি নেয়া হবে বলে আশ্বাস ব্যক্ত করেন পত্রিকার প্রধান সম্পাদক মো. আনহার আলী।

আপনার মতামত দিন