শ্রীলংকার বোমা হামলায় বঙ্গবন্ধু পরিবারের সদস্য প্রধানমন্ত্রীর নাতি জায়ান নিহত

0
240
bissobarta

শোকাহত আমি!! সন্ত্রাসীরা কোন দল-মত, ধর্ম-বর্নের হতে পারে না। সন্ত্রাসকে ঘৃণা করুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন।

শ্রীলংকায় বোমা হামলায় বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের ৮ বছরের নাতি জায়ান নিহত হয়েছে।

শেখ সেলিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোনের ছেলে। সেই সূত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই। তাই ছোট্ট জায়ান প্রধানমন্ত্রীরও নাতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পারিবারিক নানা অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন সময় দেখা হতো জায়ানের। তাকে দাদু বলে ডাকতো শিশু জায়ান। আদুরে জায়ান প্রধানমন্ত্রীকে দেখলেই জড়িয়ে ধরতো।

ঘটনার সময় শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স ও নাতি জায়ান একটি হোটেলে নাস্তা করছিলেন।

হামলার পর মশিউল হক চৌধুরী প্রিন্সকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। কিন্তু শিশু জায়ানের কোনো খোঁজ পাওয়া যায়নি।

আপনার মতামত দিন