পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৩ দলের উপর নির্ভর করছে বাংলাদেশের সেমির স্বপ্ন

0
165
শীর্ষে থাকা ৩ দলের উপর নির্ভর করছে বাংলাদেশের সেমির স্বপ্ন
শীর্ষে থাকা ৩ দলের উপর নির্ভর করছে বাংলাদেশের সেমির স্বপ্ন

বিশ্ববার্তা খেলা: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড,ভারতের পরবর্তী প্রত্যেক ম্যাচের জয়ের উপর নির্ভর করছে বাংলাদেশের সেমিফাইনাল খেলা।

এতে বাংলাদেশ যদি শুধু পাকিস্তানের সাথে জিতে তাহলেই সেমিফাইনালে খেলার সুযোগ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড,ভারতের পরবর্তী প্রত্যেক ম্যাচের জয়ের উপর নির্ভর করছে বাংলাদেশের সেমিফাইনাল খেলা।

পয়েন্ট টেবিলে ৪ থাকা ইংল্যান্ড ৩০ই জুন ভারতের বিপক্ষে ও ৩রা জুলাই নিউজিল্যান্ডের বিপক্ষে হারতে হবে।ভারত,নিউজিল্যান্ডের বিপক্ষে তারা হারলে তাদের পয়েন্ট ৮ই থাকবে।আর বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জিতলে তাদের পয়েন্ট হবে ৯ ।

অন্যদিকে পয়েন্ট টেবিলের ছয়ে থাকা শ্রীলঙ্কা, ভারত ও দক্ষিণ আফ্রিকার সাথে হারতে হবে।

তাই বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এটা অন্তত আশা করতে পারে, বাংলাদেশ এই বিশ্বকাপে যেভাবে ভালো খেলা উপহার দিয়ে যাচ্ছে এতে পাকিস্তানকে সহজেই হারিয়ে সেমিফাইনাল খেলবে।

আরোও পড়ুন: ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে সিলেট পৌঁছেছেন মন্ত্রীরা

আপনার মতামত দিন