এবার শপথ নিলেন বিএনপির ব্যারিস্টার রুমিন ফাহানা

0
183
এবার শপথ নিলেন বিএনপির ব্যারিস্টার রুমিন ফাহানা
এবার শপথ নিলেন বিএনপির ব্যারিস্টার রুমিন ফাহানা

বিশ্ববার্তা ডেস্ক: একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপির ব্যারিস্টার রুমিন ফাহানা। তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার(৯জুন) দুপুর ১২টায় বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে  রুমিনকে জাতীয় সংসদ ভবনের নিজ কার্যালয়ে শপথবাক্য পাঠ করান স্পিকার।

একাদশ জাতীয় সংসদে আনুপাতিক হারে বিএনপি একটি মাত্র সংরক্ষিত আসন পেয়েছে। সেই আসনে বিএনপি রুমিনকে মনোনয়ন দিয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক।

টেলিভিশনের টকশো গুলোর পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়ে আলোচনায় আসেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন চান। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উকিল আবদুস সাত্তারকে মনোনয়ন দেয় বিএনপি।

বিএনপি নেতাকর্মীরা মনে করেন, ভাষাসংগ্রামী অলি আহমদের মেয়ে ব্যারিস্টার রুমিন সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তিনি দলীয় বক্তব্য জাতিকে জানাতে পারবেন।

আরোও পড়ুন: আবারো গ্যাসের দাম বৃদ্ধি এবং প্রিপেইড গ্যাস মিটার চালু করার উদ্যোগ

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ জাতীয় ঐক্য ফ্রন্ট সাতটি আসনে জয়লাভ করে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি সবাই শপথ গ্রহণ করে সংসদে গেছেন।

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন আইন অনুযায়ী, বিএনপিকে একটি আসন বণ্টন করে দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি।

আপনার মতামত দিন