রানীশংকৈলে চুরি হওয়া ট্রাক্টর গাড়ির চোর পঞ্চগড় থেকে গ্রেফতার

0
358
রানীশংকৈলে চুরি হওয়া ট্রাক্টর গাড়ির চোর পঞ্চগড় থেকে গ্রেফতার
রানীশংকৈলে চুরি হওয়া ট্রাক্টর গাড়ির চোর পঞ্চগড় থেকে গ্রেফতার

রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ রানীশংকৈলে চুরি হওয়া ট্রাক্টরগাড়ির ৪ জন চোর সদস্যকে পঞ্চগড়ে গ্রেফতার করে নিয়ে আসে রানীশংকৈল থানা পুলিশ।

আরো পড়ুন: পুলিশের উপস্থিতিতে দেবিদ্বার উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন

জানা গেছে, রাণীশংকৈলে সঙ্ঘবদ্ধ ট্রাক্টর গাড়ী চুরি মামলার ৪ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে রানীশংকৈল থানা পুলিশ ।

থানা সূত্রমতে এ চোরচক্রটি গত ৭ মে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরশহরের বাঁশবাড়ি এলাকার মৃত আসির উদ্দিনের ছেলে তফিজুলের  বাড়ি থেকে রাতে উঠান থেকে একটি মাহিন্দ্রা ট্রাক চুরি করে নিয়ে যায়।

এঘটনায় তফিজুল বাদী হয়ে গত ৩০ মে রানীশংকৈল থানায় একটি চুরি মামলা দায়ের করেন।

রানীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা খায়রুল আনাম ডন জানান,সংঘবদ্ধ চোরচক্রটি মুক্তিপণ নেওয়ার আশায় ট্রাক্টর মালিকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে ঐ মোবাইল নাম্বারের সূত্র ধরে ৪ জনকে গ্রেফতার করা হয়।

এরা সবাই পঞ্চগড় জেলার বাসিন্দা।পঞ্চগড় থেকে তাদের ৪ জনকে  গ্রেফতার করে রাণীশংকৈল থানায় নিয়ে এনে পরে আজ (মঙ্গলবার) সকালে জেলা জেলহাজতে প্রেরন করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন, পঞ্চগড় জেলার চাকলা হাট গ্রামের আব্দুর রহমানের ছেলে আনসারুল ইসলাম লাবলু, দেবীগঞ্জের পামুলী (ডাঙ্গাপাড়া) গ্রামের মৃত সরাবত ইসলামের ছেলে মানিক ইসলাম, চাকলাহাট গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে লালু ও শিংরোড গ্রামের মৃত ইমান আলীর ছেলে সুরুজ আলী। 

আপনার মতামত দিন