
বিশ্ববার্তা ডেস্ক: আমাদের মেয়ের দিকে মুসলিম ছেলেরা তাকালেই গলা কেটে দেবো। আমাদের রাজ্য আদিবাসী। তাই আদিবাসীদের শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমাদের কর্তব্য’। বললেন আদিলাবাদের বিজেপি সাংসদ স্বয়াম বাপু রাও। দলীয় সমাবেশ চলাকালীন তিনি এই মন্তব্য করেন।
মিটিং চলাকালীন তিনি মুসলিম যুবকদের উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের এখানে সাবধান। মেয়েদের দিকে তাকালেই তোমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলব’। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষও। স্বয়াম এর এই মন্তব্যে তাঁরা আহত।
এক আদিবাসী নারীর ওপর মুসলিম যুবকের উৎপীড়নের অভিযোগ এনে মুসলিম যুবকদের গলা কেটে ফেলার হুমকি দিলেন স্বয়াম বাপু রাও।
আদিলাবাদ থেকে নির্বাচিত বিজেপির সংসদ সদস্য স্বয়াম বাপু রাও। তার এমন অসংলগ্ন বক্তব্যে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে হায়দরাবাদ ও আদিলাবাদে শহরগুলোতে।
এদিকে সাম্প্রদায়িক উসকানি দেয়ায় স্বয়াম বাপুর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিতর্কিত বক্তব্যের জন্য স্বয়াম বাপু রাওকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদিজ খান।
আরোও পড়ুন: কমলগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার দাবিতে কর্মবিরতি ও সমাবেশ
প্রসঙ্গত, বাপু রাও বিজেপিতে এ বছরই যোগ দিয়েছেন।
এর আগে ২০১৪ সালে তিনি টিআরএসের টিকিটে জয়ী হয়েছিলেন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে হেরে গিয়ে লোকসভা নির্বাচনে লড়ার জন্য কংগ্রেসের টিকিট চান বাপু রাও। কংগ্রেস আদিলাবাদ থেকে অন্য প্রার্থীকে মনোনীত করায় পরই বিজেপিতে যোগ দেন তিনি।











