মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ৬৩ ডিগ্রি সেলসিয়াস

0
153
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ৬৩ ডিগ্রি সেলসিয়াস
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ৬৩ ডিগ্রি সেলসিয়াস

বিশ্ববার্তা ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।গত ৮ জুন দেশটিতে ছায়ায় ৫২.২ ডিগ্রি সেলসিয়াস ও রোদে ৬৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।একইদিন সৌদি আরবের আল-মাজমা শহরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫৫ ডিগ্রি সেলসিয়াস।

কুয়েত ও সৌদি আরবে এ তীব্র তাপপ্রবাহ দিন দিন বেড়েই চলছে শিগগিরই শেষ হচ্ছে না এ তীব্র তাপপ্রবাহ।আবহাওয়াবিদরা জানিয়েছেন, কুয়েতের গ্রীষ্মকাল এবার বেশ দীর্ঘ হতে চলেছে। এর মধ্যে, জুলাইয়ে সেখানকার তাপমাত্রা ৬৮ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে।

আরোও পড়ুন: মারা গেছেন মুসলিম ব্রাদারহুডের সদস্য মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি

গত ৭ জুন ইরাকের মেসান প্রদেশে তাপমাত্রা রেকর্ড করা হযেছে ৫৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
গত সোমবার (১০ জুন) একই ধরনের তাপপ্রবাহের শিকার হয়েছে ভারতও।

আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট এল ডোরাডোর তথ্যমতে, ওই দিন বিশ্বের উষ্ণতম ১৫টি জায়গার মধ্যে আটটি ছিল ভারতে, বাকিগুলো ছিল পাশের দেশ পাকিস্তানে।

ভারতের আবহওয়া বিভাগ জানিয়েছে, সোমবার (১০ জুন) রাজস্থানের চুরু শহরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৮.৯ ডিগ্রি সেলসিয়াস।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্যমতে, এ যাবৎকালে বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড রয়েছে যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯১৩ সালের ১০ জুলাই এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এর ৯০ বছর পর, ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর লিবিয়ার এল আজিজিয়াতে ৫৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দাবি করা হলেও, তা নাকচ করে দেয় বিশ্ব আবহাওয়া সংস্থা।

আপনার মতামত দিন