কমলগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার দাবিতে কর্মবিরতি ও সমাবেশ

0
157
কমলগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার দাবিতে কর্মবিরতি ও সমাবেশ
কমলগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার দাবিতে কর্মবিরতি ও সমাবেশ

স্টাফ রিপোর্টার: পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে প্রদান ও পেনশনের দাবিতে কর্মবিরতি ও সমাবেশ করেছেন কমলগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের ডাকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার(১জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌরসভার প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

এ সময় কমলগঞ্জ পৌরসভা একজন কর্মজীবী জানান, গত সাত আট মাস ধরে তাদের কোনো বেতন দেয়া হচ্ছে না। তারা অনেক কষ্ট করে তাদের সংসার চালাচ্ছেন। এরকম চলতে থাকলে তাদের পরিবার পরিজনদের কে নিয়ে রাস্তায় নামতে হবে।

আরোও পড়ুন: অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন ১৮ বছরের বলিউড নায়িকা জায়রা ওয়াসিম

তারা আরো বলেন, কমলগঞ্জ পৌরসভা কার্যালয় মোট ১৭ জন কর্মকর্তা-কর্মচারী আছেন তাদের মধ্যে ৬ জন স্থায়ী নিয়োগ প্রাপ্ত। কিন্তু তাদের দুঃখের বিষয়, তাদের মধ্যে কেউই গত সাত, আট মাস যাবত পৌরসভা থেকে কোন বেতন-ভাতা পাচ্ছেন না।

তাই বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশে কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবি এবং জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা প্রদানের দাবিতে এ কর্মসূচি পালন করছেন।

এই সময় তাদের এই সমাবেস থেকে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আর্কষন করে বলেন, সরকার যেন তাদের এই সমস্যা সমাধানে কর্যকরী পদক্ষেপ গ্রহন করেন।

আপনার মতামত দিন