ডোবার পানিতে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

0
184
পানিতে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু
পানিতে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

স্টফ রিপোর্টার: কমলগঞ্জে ডোবার পানিতে পড়ে সিহাব মিয়া (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ পৌরসভার ৬নং ওর্য়াডে উজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিবেশির কাছ থেকে জানা যায়, উপজেলার কমলগঞ্জ পৌরসভার৬নং ওর্য়াডের উজিরপুর গ্রামের দুরুদ মিয়ার ছেলে সিহাব মিয়া সকলের সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা হঠাৎ দেখতে পেলে সিহাবকে উদ্ধার করে এলাকার লোকজনকে সাথে নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর থেকে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।একমাত্র পুত্রকে হারিয়ে নিহত শিশুর মা সোহানা বেগম জ্ঞান হারা হয়ে পড়ছেন। কমলগঞ্জ পৌরসভার ৬নং ওর্য়াডের কাউন্সিলর মো. রফিকুল ইসলাম রোহেল শিশুটির মৃত্যুর এ  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত দিন