কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ওয়েল্ডিং শ্রমিকের মৃত্যু

0
149
bissobarta.com
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ওয়েল্ডিং শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল ইসলাম (১৮) নামের এক ওয়েল্ডিং শ্রমিকের মৃত্যু হয়েছে।

সে ভানুবিল গ্রামের মছদ্দর মিয়ার ছেলে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় আদমপুরের উত্তরগাঁওয়ের সুভাশ সিংহের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

জানা যায়,উত্তর গাঁও সুভাশ সিংহের বাড়িতে ওয়েল্ডিং-এর মাধ্যমে একটি রড কাটতে গেলে বিদ্যুতায়িত হয়ে গুরুতরভাবে আহত হয় কামরুল।

তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা তার মৃত দেহ নিয়ে বাড়ি ফিরে যান।

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোঃ আহাদ মিয়া, প্রতিনিধি, কমলগঞ্জ মৌলভীবাজার

আপনার মতামত দিন